মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসকের পরিদর্শন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   প্রিন্ট  

সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসকের পরিদর্শন

কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ফৌজিয়া খান সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন গতকাল মঙ্গলবার, তাঁর আগমনকে কেন্দ্র করে বিদ্যালয় হলরুমে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, যৌতুক ও মাদক প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতা রানী দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন।এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, সরারচর এসএস গার্লস স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাজিতপুর উপজেলা বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুস ছলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় অতিথিবৃন্দ সমাজের বিভিন্ন অসংগতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন ও প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করেন। বক্তারা বলেন, “এইসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ পরিবর্তনের কারিগর।” অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান। তাঁর উপস্থিতি বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক সমাজে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি ।

Facebook Comments Box

Posted ০৭:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]