মাগুরা শালিখায় ২হাজার ২৫০জন কৃষক পেল বীজ,সার ও গাছের চারা
জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধি:
শনিবার, ২৮ জুন ২০২৫ প্রিন্ট
মাগুরা শালিখা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রনোদনা আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ,সার ও গাছের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
শনিবার (২৮ জুন) সকালে উপজেলা চত্বরে মাগুরা জেলার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার অধিদপ্তর উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক বিষ্ণু পদ সাহা, শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত।
এছাড়া আরো উপস্থিত ছিলেন , উপ-সহকারী কৃষি মশিউর রহমান,রবিউল ইসলাম, আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত বলেন, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা আওতায় শালিখা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধান আবাদের জন্য দুই হাজার ২৫০ জনকে পাঁচ কেজি করে আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।