অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ প্রিন্ট
নবকন্ঠ ডেস্ক: গাড়ি চালানো অবস্থায় এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যম ও পলিশ প্রতিবেদনের ভিত্তিতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো। পূর্ব জেরুজালেমে একটি ইসরায়েলি তল্লাশি চৌকির কাছে এঘ ঘটনা ঘটেছে।
ইসরায়েলি সীমান্তরক্ষী বাহিনী গুলি চালিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। পশ্চিম তীরে একটি জবরদস্তিমূলক ইহুদি বসতির কাছেই গুলি চালানো হয়েছে। নিহত নুর সাকির নামে ব্যক্তিটি পূর্ব জেরুজালেমের সিলওয়ানের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তল্লাশি চৌকি থেকে এই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এছাড়া দায়িত্বরত কর্মকর্তাকে হালকাভাবে আঘাত করতে উদ্যত হয়েছিল বলে উল্লেখ করা হয়। পরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানায় ইসরায়েলি বাহিনী। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মারা যায় এই ফিলিস্তিনি।
এদিকে, মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে ইসরায়েলি বাহিনী মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করছে যা খুবই নিন্দনীয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, পেটে গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি মারা গিয়েছে। সূত্র: আল জাজিরা।
Posted ০৮:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]