কুষ্টিয়া প্রতিনিধি :
বুধবার, ২১ মে ২০২৫ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে অপহরণ মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলার মিরপুর পৌরসভার পালপাড়ার কাজল কুমার কুন্ডুকে অপহরণ এর কাহিনীকে ভুয়া দাবি করে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর পৌরসভায় পালপাড়ায় সংবাদ সম্মেলনে পৌরসভার বিদ্যুৎ বিভাগের কর্মচারী মিজানুর রহমান বলেন, উক্ত ঘটনায় আমার ১৫ বছর বয়সী ছেলেকে মামলার আসামি করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছিল পর দিনে আমরা জামিন পেয়েছি। তিনি এ মামলার সুষ্ঠু তদন্তের দাবি করে বলেন যদি আমার ছেলেও অপরাধী হয় তার বিচার হোক।
এছাড়াও উক্ত মামলার আসামি রবিনের স্ত্রী মিম বলেন, মিরপুর থানার এসআই আনিসুর রহমান আনিচ আমার দেবরকে মামলা দেওয়ার অনেক আগেই অপহরণের মতো করে প্রাচীরের উপর দিয়ে নিয়ে গিয়ে থানার রান্নাঘরে আটকে রাখে। আমরা থানাতে খোঁজ নিতে গেলে এসআই আনিচ বলে থানাতে আনা হয়নি। কিন্তু তাকে আমরা পরবর্তীতে তদন্ত করে দেখতে পাই তাকে থানার রান্নাঘরে আটকে রাখা হয়। পরে তাকে মামলা দিয়ে তাকে কোর্ট চালান করে। আপনারা আমার বাড়ি সিসি ক্যামেরা পর্যালোচনা করে দেখতে পারেন। এছাড়াও তিনি আরো বলেন উক্ত অপহরণের ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
কারণ হিসাবে বলেন যদি কাউকে অপহরণ করা হয় তাহলে কেউ তো রুমে তাকে নারী এনে দেবে না। আপনারা ভিডিওতে দেখেছেন তিনি যদি অপহরণের শিকার হবেন তাহলে তিনি নারী নিয়ে হোটেলে ফুর্তি করছেন কিভাবে। আবার স্ট্যাম্প জালিয়াতির কথা বলা হয়েছে। কিন্তু উনি এবং উনার স্ত্রী দুজনেই ৩০-৪০ জন লোকের মাঝে স্ট্যাম্প সম্পন্ন করে দিয়েছিলেন। এবং দুটি বিকাশ নাম্বার থেকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। উক্ত বিষয়গুলো তিনি সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন।
Posted ০৩:৪০ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]