সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সোমবার, ১২ মে ২০২৫   প্রিন্ট  

শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডা-কা–তির ঘটনায় জড়িত কাওসার মীর (রিপন) নামের একজনকে গ্রে-প্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) রাতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রহিমপুর গ্রাম থেকে গ্রে-প্তার করা হয়। সে যোশর ইউনিয়নের সৃষ্টিঘর হাজী বাগান এলাকার মীর বাড়ীর বিল্লাল মীরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ওসি মোঃ আফজাল হোসাইন বলেন, ডা-কা-তির ঘটনায় গত শুক্রবার রাতে জেল পলা-তক কু-খ্যাত ডা-কাত আতিকুলকে গ্রে-প্তার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে কিশোরগঞ্জের হোসেনপুর থেকে ডা-কাত সদস্য কাউছার মীরকে গ্রে-প্তার করি। তার নিকট থেকে ডা-কাতি করে নেয়া একটি পাওয়ার ব্যাংক উদ্ধা-র করা হয় এবং ডা-কাতির ঘটনায় দায়েরকৃত মা-মলায় আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৪ মে রবিবার মধ্যরাতে শিবপুর উপজেলার লামপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডা-কাত দল ডাকাতি করে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় ২৫ লাখ টাকার পন্য সামগ্রি নিয়ে যায়। ঘটনার পরদিন লুৎফরের পিতা রুহুল আমিন ডাক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরু-দ্ধে মা-মলা করেন।

Facebook Comments Box

Posted ০৬:৫১ অপরাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]