এম রহমান মামুন, ময়মনসিংহ
বুধবার, ০৭ মে ২০২৫ প্রিন্ট
ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সজল। তিনি ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি মৃত সমর আলীর ছেলে।
বুধবার সকালে উপজেলার রফিক কুমারের মৎস খামারে লাশটি ভেসে উঠতে দেখা যায়। স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,সজল রফিক কুমারের মৎস্য খামারে কাজ করতেন। গত সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহতের হাতে বিদ্যুতের তার পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Posted ০৪:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]