সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর উত্তরা ডিয়াবাড়ি রাজউকের উচ্ছেদ অভিযান

সোমবার, ০৫ মে ২০২৫   প্রিন্ট  

রাজধানীর উত্তরা ডিয়াবাড়ি রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর তুরাগ থানাধীন ডিয়াবাড়ি মৌজাস্থিত ডিয়াবাড়ি হাজী আরব আলী মেম্বার রোড সংলগ্ন এলাকায় রাজউকের অনুমোদিত নকশা ব্যত্যয়কৃত ভবনে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১১টি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ১১টি ভবনের বিদ্যুতের মিটার বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। ৪টি ভবনের মালিক উপস্থিত থাকায় এই ৪টি ভবনে নয় লক্ষ টাকা জরিমানা করা হয়। আর বাকি ভবন গুলোর মালিক উপস্থিত না থাকায় তাদের কোন জরিমানা করা হয়নি। তবে নকশা বহির্ভূত অংশ এবং বিদ্যুতের মিটার বিছিন্ন করা হয়েছে।

রাজউক উত্তরা জোন ১/১এর অথরাইজড অফিসার আবিল আয়ামের নেতৃত্বে ইমারত পরিদর্শক ফরিদ এর অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার মোবাইল কোর্ট পরিচালনা করেন। রাজউকের নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক তাদেরকে নোটিশের মাধ্যমে কাজ বন্ধ করার আদেশ দিলে রাজউকের নোটিশের কোন প্রকার তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে মতো ভবন নির্মাণ করছে। বর্তমান রাজউক চেয়ারম্যান নকশা বহির্ভূত ভবন গুলোর বিদ্যুৎ ও পানির সংযোগ বিছিন্ন করার নির্দেশ দিয়েছেন উচ্ছেদ অভিযানে।

এই নির্দেশ আগে কখনো মোবাইল কোর্টে এমন জড়ালো ভাবে করা হতো না। এছাড়াও আরো উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক উত্তরা জোন ১/১ এর সহকারি অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং অন্যান্য ইমারত পরিদর্শকগণ। এভাবে ব্যত্যয়কৃত ভবন গুলোতে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলমান থাকলে পরবর্তীতে সচেতন মালিকেরা ব্যত্যয় করে ভবন নির্মাণে আগ্রহী হবে না।বর্তমান রাজউক চেয়ারম্যানের সৎ ইচ্ছা এবং কর্মরত কর্মকর্তাদের সার্বিক প্রচেষ্টায় নিয়ম বহির্ভূত ভবনের পরিমাণ কমতে  থাকবে।

Facebook Comments Box

Posted ০৮:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]