মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ প্রিন্ট
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন।
মাননীয় প্রধান উপদেষ্টা কৃতি পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে দেখানো হয়।
এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম।
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মো: খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং সকল পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে উপস্থিত থেকে কেন্দ্রীয় অনুষ্ঠানটি ভার্চুয়ালি উপভোগ করেন। প্রযুক্তির মাধ্যমে একসঙ্গে যুক্ত হয়ে তাঁরা এ আয়োজনে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় অনুষ্ঠানের তাৎপর্যকে আরও প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম এবং বাংলাদেশ পুলিশের রাজশাহীস্থ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সারোয়ার জাহান, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম,(প্রশাসন ও এ্যাডমিন), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
Posted ০৭:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]