মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমলা ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে অধ্যাপক শহীদুল ইসলাম জিয়াউর রহমান বাকশাল ধ্বংস করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   প্রিন্ট  

আমলা ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে অধ্যাপক শহীদুল ইসলাম জিয়াউর রহমান বাকশাল ধ্বংস করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন

শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। সে সময় মানুষের কোন বাকস্বাধীনতা ছিল না। সংবাদ পত্রেরও কোন স্বাধীনতা ছিল না। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশাল ধ্বংস করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তাই এদেশের মানুষ তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে জানে।

রবিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী সহ বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মীকে প্রশাসন দিয়ে গুম করে হত্যা করেছে হাসিনা। হাসিনার আমলে হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এসবের জন্য স্বৈরাচার হাসিনার এদেশের মাটিতে বিচার হতে হবে।

সম্মেলনের উদ্বোধন করেন, মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুজ্জামান শাহীন। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে তোফাজ্জেল হোসেন কে সভাপতি, মজিবার রহমানকে সিনিয়র সহ সভাপতি, মাহফুজুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক, আহাদুল হক ও হাসান ইমামকে যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহীন আলমকে সাংগঠনিক সম্পাদক করে আমলা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

Posted ০১:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]