গুল নাহার
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ প্রিন্ট
রাজধানীর খিলক্ষেত থানাধীন জোয়ার সাহারা মৌজাস্থিত খিলক্ষেত হোল্ডিং নং খ-৯২ পূর্ব নামাপাড়া কবরস্থান রোড (৩০০ ফিট রোড সংলগ্ন) এলাকায় রাজউকের নোটিশ উপেক্ষা করে নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মেহেদী হাসান (ব্যবস্থাপনা পরিচালক) ল্যানকো ডেভেলপমেন্ট লিমিটেড এর৷ রাজউকের বিদ্যমান ইমারত নির্মাণ আইন তথা বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট ১৯৫২ টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ ও ঢাকা মহানগর ইমারত( নির্মাণ, উন্নয়ন,সংরক্ষণ, অপসারণ) বিধিমালা ২০০৮ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ সংশোধনী ইমারত নির্মাণ আইন ২০০৮ এবং মহানগর ইমারত বিধিমালা ২০২৩ আইনের বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট ১৯৫২ও১৯৫৩ এর বিধিবিধান সমূহ সুস্পষ্টভাবে লংঘন করে ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভবন মালিক রাজউক উত্তরা জোন ২/২এর অধীনে ৮ কাঠা জমিতে ১০ তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন গ্রহণ করে। ইমারত নির্মাণ আইন ১৯৫২ (সর্বশেষ সংশোধনী ২০০৬) এর ৩ ধারারবিধান মতে উক্ত নির্মাণ কাজের সমর্থনে রাজউকের ইমারত নির্মাণ কমিটির অনুমোদিত নকশা( মঞ্জুরী)থাকা প্রয়োজন। এবং এ আইনের ধারা ১০ অনুযায়ী পরিদর্শনকালে অথরাইজড অফিসার বা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তিকে প্রদর্শনের জন্য ১(এক) ফর্দ নকশা এবং অনুমোদন পত্র( মঞ্জুরী) সংশ্লিষ্ট সাইডে সংরক্ষণ করার বিধান থাকলেও পরিদর্শন কালে তা দেখাতে ভবন মালিক ব্যর্থ হয়েছে ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক উত্তরা জোন ২/২ এর ইমারত পরিদর্শক প্লটটি পরিদর্শনকালে ভবন মালিক নকশা প্রদর্শন করতে পারেনি। ইমারত পরিদর্শক পরবর্তীতে নকশা দাখিলের জন্য নোটিশ প্রদান করিলে ভবন মালিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজকউকে নকশা দাখিল না করেই সাইডের নির্মাণ কাজ পরিচালনা করে যাচ্ছে। কিন্তু এই নোটিশ প্রদানের ৭(সাত) দিনের মধ্যে রাজউক কর্তৃক অনুমোদিত নকশার১ (এক) ফর্দ (যদি থাকে) অত্র দপ্তরে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়। সে সাথে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ সাইডের সকল প্রকার নির্মাণ/ পুনঃনির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। ইমারত পরিদর্শক বারবার সরেজমিনে পরিদর্শন এবং নকশা মঞ্জুরী দাখিলের নোটিশ প্রদান করার পরও বিধি বহির্ভূতভাবে নির্মাণ কাজ করে যাচ্ছে।
নোটিশের তোয়াক্কা না করে ল্যানকো ডেভেলপমেন্ট লিমিটেড নিজেদের ইচ্ছামতো এই বহুতল আবাসিক ভবনের নির্মাণ কাজ করছে। এই নিয়ম বহির্ভূত ভবনে রাজউকের তথ্য সম্বলিত কোন সাইনবোর্ড নেই। নকশা ব্যত্যয়কৃত ভবন সম্পর্কে ইঞ্জিনিয়ার দিদারুল আলমের সাথে মুঠোফোনে কথা বললে উনি বলেন আমাদের ভবনে রাজউকের নিয়ম মেনে কাজ করা হচ্ছে। নিয়ম বহির্ভূত কোন কাজ করা হচ্ছে না। রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী সেট ব্যাক ছাড়া হয়নি।সরেজমিনে রাজউক অনুমোদিত নকশার সাথে মিল রেখে কোন কাজই করা হচ্ছে না ভবনটিতে।
Posted ০৬:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]