মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   প্রিন্ট  

Default Image

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৬০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন । এ ঘটনায় তার স্বামী নওদাখাদিমপুর গ্রামের মন্টু সরদার আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

সূত্র জানায় পঞ্চগড় থেকে যশোরগামী বালি বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২২-৪৬০২) উক্ত স্থানে স্বামী-স্ত্রীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু ও স্বামী গুরুতর আহত হয়। পুলিশ ঘটনার স্থান থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]