পাবনা প্রতিনিধি :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ প্রিন্ট
পাবনা সাঁথিয়ায় পার কোরোমজা গ্রামে কিশোর গ্যাংয়ের আধিপত্যের কারণে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় অরাজকতা ও উত্তেজনা সৃষ্টি করে আসছিলো একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা।
রবিবার (৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে সাঁথিয়ার কোরোমজা স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ক্যাপ্টেন আল-আমিন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশিও অস্ত্র সহ মোঃ লাম ( ১৫) ১ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা হয়েছে রামদা, ছুরি, চাপাতি সহ নানা ধরনের দেশীয় অস্ত্র। মোঃ লাম(১৬) সাঁথিয়ায় মধ্যে পার কোরোমজা গ্রামের আব্দুল্লার ছেলে। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আল-আমিন খান বিষয়টি নিশ্চিত করে।
ক্যাপ্টেন আল-আমিন খান বলেন, ৬ এপ্রিল রবি বার বিকাল ৫টার দিকে সাঁথিয়ায় পার কোরোমজা গ্রামের স্থানীয়দের অভিযোগ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় অরাজকা ও উত্তেজনা সৃষ্টি করছিলো। এর ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ক্যাপ্টেন আল-আমিন।
Posted ০৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]