মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   প্রিন্ট  

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত ও মামলার বাদীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইমদাদুল হক ইনু লিখিত বক্তব্য পাঠালে বলেন, ২০১৭ সালের ৬ অক্টোবর ফ্যাসিষ্ট সরকারের দোসর আব্দুল মালেক, তাছের আলী মন্ডল, আমিরুল ইসলাম হাশেম মহুরি, আব্দুল জলিলসহ ৪৪ পদধারী ও সক্রিয় আওয়ামী লীগ ও জাসদ নেতার নেতৃত্বে আমার মেজ ভাই শহিদুল ইসলাম হককে প্রকাশ্যে দিবালকো হত্যা করে। আমি বাদী হওয়ার কারণে আসামিরা আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি ও মামলাটি উঠিয়ে নেয়ার জন্য চাপ সৃষ্টি করে। মামলাটি তুলে নিতে অস্বীকৃতি জানালে গত ২৭শে জানুয়ারি সকাল ৮ টায় জলিল সড়ক রাজু স্টোরের সামনে আমার চাচতো ভাই সরোয়ার হোসেন চুনু ও মিলনকে হত্যার হুমকি দেয় এবং গালিগালাজ করে।

সেই ঘটনার রেশ ধরে গত ২৮শে জানুয়ারি পরিকল্পিতভাবে ধলসা গ্রামের নির্মাণ শ্রমিক মইনুদ্দীনকে হত্যা করে আমাদের উপর মিথ্যা মামলা চাপিয়ে দেয়। মইনুদ্দিন হত্যা মামলার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। এ সময়ে ছাতিয়ান ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]