মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে নির্মান শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   প্রিন্ট  

কুষ্টিয়ার মিরপুরে নির্মান শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে মঈন উদ্দীন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসায় স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। মরদেহটির মাথা ও শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত মঈন উদ্দীন মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের মৃত মাজেদ মিয়ার ছেলে। তিনি ঢালাই শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবার ও স্থানীয়রা বলছেন, সোমবার সন্ধ্যায় ৫/৬ জন ব্যক্তি ঢালাই শ্রমিক মঈন উদ্দীন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সকালে মাঠের মধ্যে একটি কলাবাগানে মঈন উদ্দীনের ক্ষত-বিক্ষত মরদেহ পায় তারা। তাদের দাবি, পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে মইনুদ্দিনকে।

এ ঘটনায় মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরে সকাল ৭টার দিকে একটি কলাবাগান থেকে মঈন উদ্দীন মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঈন উদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে কাজ শুরু করেছেন তারা।

Facebook Comments Box

Posted ০৫:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]