মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   প্রিন্ট  

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯), এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ০২:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]