আইয়ুব আলী-রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট
সিরাজগঞ্জের সলংগা থানার ইচলাদিগর (ভুইয়াগাতী) গ্রামের সুমন কুমার দাস একজন সোনার ব্যবসায়ী। তার স্ত্রী লক্ষী রানী প্রতিদিনের ন্যায় গত ২৫/১১/২০২৪ তারিখ সন্ধায় খাবার তৈরী করে রান্না ঘরের জানালার পাশে রেখে দেয়। রান্নাকৃত খাবার জানালার পাশে থাকায় অজ্ঞাত ব্যক্তিরা খাবারের মধ্যে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়,সেই খাবার খেয়ে সুমন,তার স্ত্রী ও শালা অজ্ঞান হয়ে পড়ে।
সেই সুযোগে আনুমানিক রাত ২.৪৫ ঘটিকায় ডাকাতদল সুমনের বাড়ীর উত্তর পাশের বারান্দার গ্রীল ভেঙ্গে বসত বাড়ীতে প্রবেশ করে এবং সুমনের পশ্চিম দুয়ারী ঘরের কাঠের দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলে,সে জেগে যায়। ৫/৭ জনের ডাকাত দলের সবাই ঘরের ভিতর প্রবেশ করিয়া ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাথারি আঘাত করতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে সুমন রক্তাক্ত হয়ে চিৎকার শুরু করিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে ফলে ডাকাত দল পালিয়ে যায়।
এই বিষয়ে সলংগা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে সলংগা থানার অফিসার ইনচার্জ কে,এম রবিউল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি দেখছি।
Posted ০৪:৩২ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]