গোপালগঞ্জ প্রতিনিধিঃ
বুধবার, ২০ নভেম্বর ২০২৪ প্রিন্ট
“বৈষম্যহীন কর্মক্ষেত্র — সময়ের দাবি” এই মূলনীতিকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে নিজে উপস্থিত থেকে রং-বেরঙের বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এ র্যালীর শুভ সূচনা করেন।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালীটি বের হয়ে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে (স্থানীয় পৌর পার্কে) গিয়ে শেষ হয়।
এসময় আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বি এম ইছানুল কবির, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম খান, অর্থ বিষয়ক সম্পাদক আতিয়ার রসুল হিমেল, সদস্য আমিনুর রহমান সহ বিভিন্ন দপ্তরের সদস্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা।
Posted ০৪:৫১ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]