মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী
শনিবার, ০২ নভেম্বর ২০২৪ প্রিন্ট
টি আর সি পদের নিয়োগ ২০২৪ইং বোর্ডের সভাপতি হিসেবে নাটোর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন এর সার্বিক তত্ত্বাবধানে নাটোর জেলার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ গতকাল পহেলা সেপ্টেম্বর ২০২৪ ইং এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এর মাধ্যমে ১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত নিয়োগ বোর্ডে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার পিবিআই ময়মনসিংহ ও জনাব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার জোন) আর.এম.পি. রাজশাহী, মেট্রোপলিটন পুলিশ রাজশাহী।
উক্ত নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কামরুন্নাহার, পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার রাজশাহী, জনাব মোঃ রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার কে,পি,আই (অতিরিক্ত দায়িত্বে) বেলকুচি সার্কেল সিরাজগঞ্জ।
নিয়োগ ডিউটিতে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শরিফুল ইসলাম, নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ একরামুল হক পিপিএম নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ও জনাব, সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল নাটোর।
উক্ত টি আর সি নিয়োগ বোর্ডে আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশের দায়িত্বরত অন্যান্য পদমর্যাদার সদস্যবৃন্দ। তথ্য সুত্রে জানা যায়, টি আর সি পদে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন কালে নাটোর জেলা পুলিশ সুপার জনাব,মোঃ মারুফাত হুসাইন নিয়োগ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, পুলিশকে হতে হবে জনগণের বন্ধু এবং দেশের কল্যাণে দায়িত্বশীল। পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অঙ্গীকার করতে হবে সেবাই হোক আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যকে সফল করতে “সেবার ব্রতে চাকরি” এই হোক পুলিশের স্লোগান।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]