বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ইউনিয়ন কমিটি গঠন স্থগিত

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   প্রিন্ট  

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ইউনিয়ন কমিটি গঠন স্থগিত

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ইউনিয়ন কমিটি গঠন স্থগিত করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন।

পত্রটি বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিনকে দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান স্বাক্ষরিত ওই পত্রের অনুলিপি সংবাদপত্র কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, বিএনপি কেন্দ্রীয় দপ্তর কর্তৃক চিঠির আলোকে (স্মারক-বিএনপি/সাধারণ/২৬/২০২৪ ইং) তদন্ত প্রতিবেদন উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত উক্ত উপজেলাধীন সকল ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হলো।

Facebook Comments Box

Posted ০৯:০১ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]