মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর জেলা পুলিশের বদলী জনিত বিদায় সংবর্ধনা

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   প্রিন্ট  

নাটোর জেলা পুলিশের বদলী জনিত বিদায় সংবর্ধনা

নাটোর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়,নাটোর আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব হীরেন্দ্রনাথ প্রামাণিক পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এর বিদায় উপলক্ষে গতকাল ৮ ই অক্টোবর ২০২৪ং তারিখ রোজ মঙ্গলবার এই বিদায় সংবর্ধনা নাটোর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

তথ্য সুত্রে আরও জানা যায়,বিদায়ী পুলিশ পরিদর্শক জনাব হীরেন্দ্রনাথ নাটোরের আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন, বদলীর আদেশপ্রাপ্ত হওয়ায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)কে ফুলের শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নাটোর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন বিদায়ীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।

জনাব মোঃ মারুফাত হুসাইন সভাপতি হিসেবে তিনি উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে উপস্থিত সকল অতিথি বৃন্দ,কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দেশের সার্বিক বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দিকনির্দেশনা মুলক উপদেশ দেন পাশাপাশি বিদায়ী পুলিশ পরিদর্শক কে বিভিন্ন উপদেশ মুলক পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম (প্রশাসন ও অর্থ) মো: একরামুল হক,পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস),জনাব মাহমুদা শারমীন নেলী, অ্যাডিশনাল পুলিশ সুপার নাটোর সহ (সকল ),সহকারী পুলিশ সুপার বৃন্দ, সার্কেল এএসপি বৃন্দ ও নাটোর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Facebook Comments Box

Posted ০৩:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]