মোঃ আলতাফ হোসেন বাবু
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ প্রিন্ট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ০৮ ই অক্টোবর ২০২৪ ইং রোজ মঙ্গলবার নওগাঁ জেলা পুলিশের আয়োজনে এক মতবিনিময় ও ব্রিফিং করা হয়েছে। উক্ত ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোঃ কুতুব উদ্দিন (অতিরিক্তডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।ব্রিফিং অনুষ্ঠানটি নওগাঁ পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নওগাঁ জেলা পুলিশ সুপার বলেন,আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীগণের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। যাহা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ-সহ সার্বিক বিষয়ে গুরুত্বারোপ করতে হবে।
পুলিশ সুপার জনাব মো: কুতুব উদ্দিন বলেন,প্রতিটি থানা এলাকা ও পৌরসভা সহ সকল পূজামণ্ডপগুলো যাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকে, সে লক্ষে নওগাঁ পুলিশ নিরলসভাবে কাজ করবে এ বিষয়ে কোন সন্দেহ নাই।
পূজা উদযাপন উপলক্ষে নওগাঁ পুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। যুগযুগ ধরে এদেশে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। সেই লক্ষে দুর্গাপূজায় যাতে কোনো সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়েও দিকনির্দেশনা মুলক ব্রিফিং করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ গাজিউর রহমান (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), অতিরিক্ত পুলিশ সুপার মোসা: ফৌজিয়া হাবিব খান, সদর সার্কেল নওগাঁ সহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
Posted ০৪:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]