মোহাম্মদ ইসমাইল
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ প্রিন্ট
সোনাগাজীতে দূর্গাপূজা উপলক্ষ্যে শতাধিক অসচ্ছল, দুঃস্থ হিন্দু পরিবার কে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা শাখা।
সোমবার সকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সহায়তা প্রদান করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মোস্তফা, সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাশ, সহ-সভাপতি কৃষ্ণ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাশ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলায়েত হোসেন, কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম মাসুদ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সৈয়দ মাইন উদ্দিন, চর চান্দিয়া ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি এমদাদুল হক।
উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ বাবুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ০৪:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]