বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় কে যাবে অথবা যাবে না ফয়সালা করবে আল্লাহ

রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট  

কুষ্টিয়ায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান  ক্ষমতায় কে যাবে অথবা যাবে না ফয়সালা করবে আল্লাহ

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কলিজার টুকরো কমলমতি ছাত্র-ছাত্রী সহ নতুন স্বাধীন বাংলাদেশ বিনির্মানে অংশ নেয়া সকল শহীদের রক্তের প্রতি গভীর শ্রদ্ধা ও মর্যাদা আমাদের দিতে হবে। মনে রাখবেন এক স্বৈরাচারী জালিম সরকারকে পতনের পর যাতে আর কোন জালিম সরকার গঠন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। ইনসাফ এবং ইমানী শক্তির লড়াই যেন বৃথা না যায়। আগামীতে কে ক্ষমতায় যাবে না যাবে ফয়সালা দিবেন আল্লাহ। আমরা অনেক ত্যাগের এই নতুন স্বাধীন বাংলাদেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্পীতির বাংলাদেশ কায়েম করতে চাই। রবিবার সকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি স্বৈরাচারী জালিম সরকার পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড ও গডমাদার বানিয়েছে। এখন যারা ধরা পড়ছে তারা বলছে এটা আমি করি নাই অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে। তাহলে আপনার লোকেরাইতো আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে আমরা বানাইনি। তিনি বলেন কেমন শাষন করলেন, বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু সুন্দর বেহেশতী বাগান পয়দা করলেন, যে বাগান ছেগে সাড়ে ১৫ বছরের মাথায় এই ভাবে আপনাদের দেশ ছেড়ে যেতে হলো কনে?
বাংলাদেশ জামায়াত ইসলামীর কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সুজা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালনা মোবারক হোসাইন,জেলা নায়েবে আমির ও মিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক, তৌকির আহমেদ, পারভেজ মোশারফ, মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সেসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, খন্দকার এ কে এম আলী মহসিন, আব্দুল মতিন, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলা আমীরগন, মুফতি আমীর হামজাসহ কুষ্টিয়া জেলা ও সকল উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিট, ওয়ার্ডসহ বিভিন্ন স্তরের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ। এছাড়াও কুষ্টিয়া জেলা ও শহর ও ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আলোচনা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন এবং, উপস্থিত ১৪টি শহীদ পরিবারের হাতে ২ লক্ষ করে মোট ২৮লক্ষ টাকা তুলে দেন ।

Facebook Comments Box

Posted ০৭:০৯ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]