মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে মতবিনিময় 

বুধবার, ২১ আগস্ট ২০২৪   প্রিন্ট  

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে মতবিনিময় 
কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মিরপুর প্রেসক্লাবের কার্যালয় সভাকক্ষে সংগঠনটির উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে সভাটি অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার  নায়েরে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের স্বৈর-শাসকের পতন হয়ে নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে। দেশের সকল নাগরিকের সমান অধিকার এবং রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমাদের সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনটি দীর্ঘদিন ধরেই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছে, অথচ কতিপয় রাজনৈতিক দলের মিথ্যাচার প্রতিহিংসা মূলক অবিচার করে এ সংগঠনটি বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমরা প্রতিহিংসা পরায়ন নই পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলি কোরআনের আইন এবং সৎ লোকের শাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী।
এ ছাড়ারও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা শাখার আমীর রেজাউল করিম, সাবেক আমীর জুমারত আলী, মিরপুর উপজেলা নায়েবে আমীর শাহ আক্তার মামুন প্রমুখ।
Facebook Comments Box

Posted ০৬:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]