খন্দকার আমির হোসেন:
রবিবার, ০৭ জুলাই ২০২৪ প্রিন্ট
নরসিংদী সম্পাদক পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ৬ জুলাই নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রোটাঃ মোঃ বশিরুল ইসলাম। নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ তৌকির আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন।
বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোশতাক আহমেদ ভুইয়া, নরসিংদী সম্পাদক পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা খান, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ হলধর দাস, সাবেক সহ সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরউদ্দিন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার আমির হোসেন প্রমূখ। মোঃ সেলিম এর পরিকল্পনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী সুষ্মিতা, ইভা দিদারসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
Posted ০৪:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]