শনিবার ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ভ্যাকসিনের জন্য ১২’শ কোটি ডলার অনুদান বিশ্বব্যাংকের

বুধবার, ১৪ অক্টোবর ২০২০   প্রিন্ট  

করোনা ভ্যাকসিনের জন্য ১২’শ কোটি ডলার অনুদান বিশ্বব্যাংকের

নবকন্ঠ ডেস্ক: বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোর জন্য ১২শ’ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে। এ অর্থ কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা এবং ভ্যাকসিন কেনা ও বিতরণের জন্য ব্যবহৃত হবে। সংস্থাটি মঙ্গলবার এ তথ্য জানায়।

 

ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১শ কোটি মানুষের টিকা প্রদানে সহায়তার উদ্দেশ্যে এ অর্থ অনুমোদন করা হয়েছে।  করোনাভাইরাস মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০২১ সালের জুন নাগাদ ১৬ হাজার মার্কিন ডলার সহায়তার যে প্যাকেজ হাতে নিয়েছে অনুমোদিত অর্থ তার একটি অংশ।

 

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়া এবং শক্তিশালী সরবরাহ পদ্ধতি করোনা মহামারির গতিপথ পাল্টানোর জন্য গুরুত্বপূর্ণ। করোনার কারণে যেসব দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে তাদের জন্য এ অর্থ সহায়ক হবে।

Facebook Comments Box

Posted ০১:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]