বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণে জর্জরিত গৃহবধূর আত্মহত্যা

রবিবার, ১৭ মার্চ ২০২৪   প্রিন্ট  

ঋণে জর্জরিত গৃহবধূর আত্মহত্যা

সাভারে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আরজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন তার ভাই। শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে ওই গৃহবধূর মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার পল্টন মাতব্বরের মালিকানাধীন বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরজিনা বেগম পঞ্চগড় জেলার তেতুলিয়া থানা হাকিমপুর গ্রামের আব্দুল আজিজ মেয়ে। সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

নিহত আরজিনার বড় ভাই শাহজাহান জানান, আরজিনার স্বামী সুরুজ দুই জনের থেকে সুদে টাকা ধার নেন। অতিরিক্ত সুদের কারণে ঋণ পরিশোধ করতে না পেরে পাওনাদারদের চাপে সোমবার বাড়ি থেকে পালিয়ে যান সুরুজ।বৃহস্পতিবার বিকেলে বাড়িতে এসে সুরুজকে না পেয়ে তার স্ত্রী আর্জিনার সাথে বাকবিতন্ডায় জড়ান মমতাজ নামের এক পাওনাদার। সেই ক্ষোভে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আরজিনা। রাতে ঘরের দরজা ভেঙে আর্জিনার ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]