বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শুটারগান-গুলিসহ গ্রেফতার -৩

শুক্রবার, ১৫ মার্চ ২০২৪   প্রিন্ট  

গাইবান্ধায় শুটারগান-গুলিসহ গ্রেফতার -৩

গাইবান্ধায় দেশীয় তৈরি এক নলা ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন পিপিএম।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত নুরনবীর ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), দারিয়াপুর গ্রামের মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল (৫২) ও উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত মৃত কছিমুদ্দিনের ছেলে খোকা মিয়া (৬০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ঘাগোয়া সরকারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাকির হোসেন জাফরুলের নির্মানাধীন ভবনের মেঝের বালুর নিচে থেকে একটি প্লাস্টিকের বয়ামের মধ্যে রক্ষিত দেশীয় এক নলা ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেইসঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার বলেন, আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৯:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]