মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও নূর আলম সাধারণ সম্পাদক

শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট  

নীলফামারী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও নূর আলম সাধারণ সম্পাদক

নীলফামারী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মাছরাঙ্গা টেলিভিশনের মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের নূর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

সহ-সভাপতি হিসেবে যমুনা টিভির আতিয়ার রহমান, সাপ্তাহিক নীল চোখের সম্পাদক ও প্রকাশক হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, চ্যানেল আইয়ের আনোয়ারুল আলম প্রধান ও দৈনিক নবচেতনার হামিদুল্লাহ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ বুলেটিনের সুভাষ বিশ্বাস, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের পাতার এম আবুল শাহ, দফতর সম্পাদক হিসেবে দৈনিক ভোরের কাগজের এম আর রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক বর্তমানের নাসির উদ্দিন শাহ নির্বাচিত হন।

নির্বাহী সদস্য হিসেবে দৈনিক নীলকথার সম্পাদক কাজী মাহবুবুল হক দোদুল, দৈনিক যুগান্তরের মোস্তফা আবীদ, বাংলাভিশনের নূরে আলম সিদ্দিকী দুলাল, দৈনিক সমাচারের নুর আলম বাবু, দৈনিক ইনকিলাবের মুশফিকুর রহমান সৈকত, দৈনিক পরিবেশের আরিফুল ইসলাম ও ঢাকা ট্রিবিউনের তৈয়ব আলী সরকার নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক হিসেবে দৈনিক খোলা কাগজের মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে জিটিভির মনিরুল হাসান শাহ আপেল এবং তথ্য প্রযুক্তি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সম্পাদক হিসেবে ডিবিসির আলিফ নূরা রিনি নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শামসুল ইসলাম জানান, ১৮টি পদের বিপরীতে ২৮ জন অংশ গ্রহণ করে। ৩৯ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করলেও একটি ভোট বাতিল হয়।

Facebook Comments Box

Posted ১০:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]