মোহাম্মদ আবুল হাসান,
শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট
গতকাল ০৮.১১.২২ইং( মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের দেলোয়ার হোসেন (২২) নামে এক যুবককে জোর পূৃৃর্বক বিষপানে হত্যা চেষ্টা করা হয়েছে।সরজমিনে গিয়ে জানা যায় একই এলাকার একদল যুবক হকমিয়া,মনির মিয়া, আবুল হোসেনের নেতৃত্বে আতর্কিত হামলা চালিয়ে দেলোয়ার নামে কলেজ পড়ুয়া যুবককে দেশীয় অস্র দিয়ে হামলা চালিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, পরে হক মিয়ার বাড়িতে নিয়ে তার মুখে বিষ ঠেলে দেয়। স্থানীয় লোকজনের প্রচেষ্টায় তাকে আশংকাজনক অবস্থায় হক মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পেরন করে।
বিভিন্ন সূত্রে জানা যায় দেলোয়ার হোসেন পিতা কুদ্দুস মিয়া (অব: সেনা সদস্য) তাদের সাথে জমিজমা সংক্রান্ত জামেলা চলছিল হকমিয়া গংদের। কুদ্দুছ মিয়ার ৪৯ শতাংশ জমি জোর করে দখলে নিয়ে গেছে তারা। তারই প্রতিবাদ করাই দেলোয়ারকে গতকাল নির্মম অত্যাচার করে। এর আগেও তারা বিভিন্ন সময় দেলোয়ারের পরিবারের উপর হামলা, মামলা সহ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখিয়ে আসছিলো। বর্তমানে নিরহ পরিবারটি প্রান সংকটে রয়েছে।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]