বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

“মোহিনী কিশোর ব্লাড ডোনারস” ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

“মোহিনী কিশোর ব্লাড ডোনারস” ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ’ এ শ্লোগানে নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে ‘মোহিনী কিশোর ব্লাড ডোনারস’ ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শামছুজ্জামান খান মাসুম, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, গভর্নিং বডির সদস্য জাহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা, শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন।

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক অলি-উল্লাহ, জাহিদুল ইসলাম জিহাদ প্রমুখ। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৬:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]