মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রতিনিধি,
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ প্রিন্ট
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী পরিষদ প্যানেলের ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
পেশাজীবী সংগঠনের এ নির্বাচন ঘিরে চলছে জয়-পরাজয় নিয়ে নানা বিচার-বিশ্লেষণ। আদালত প্রাঙ্গন, আইনজীবী সমিতি ভবন ও আইনজীবীদের বিভিন্ন চেম্বারে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচন। তবে শেষ পর্যন্ত কারা জয়ী হচ্ছেন তা নির্ধারণ করবে ভোটাররা।
নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২০ জানুয়ারি আদালতের সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গতবারের নির্বাচনে সভাপতি-সম্পাদক দুটো পদই ছিলো বিএনপি-জামায়াত সমর্থিতদের দখলে। এবারের নির্বাচনে লড়াই হবে হাড্ডাহাড্ডি এমনটাই মনে করছেন আইনজীবীরা।
সূত্র জানায়, আইনজীবী সমিতি নির্দলীয় হলেও বরাবরের মতো এবারো বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতোমধ্যে নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল ও আওয়ামীলীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা ব্যক্তিগতভাবে ও প্যানেলভূক্ত হয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। মো. আবদুস সাত্তারকে সভাপতি ও মো. টিপু সোলায়মানকে সাধারণ সম্পাদক করে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে মো. আনোয়ারুল ইসলাম (ফারুক) কে সভাপতি ও রসিক শেখর ভৌমিক কে সাধারণ সম্পাদক করে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে।
বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মো. আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক পদে মো. টিপু সোলায়মান, সহ-সভাপতি পদে রবিউল হক ভূইয়া ও মো. ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসাইন, অডিটর পদে মো. আরিফ, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে
হেদায়েত উল্লাহ ভূইয়া, অর্থ সম্পাদক পদে লায়লা আরজুমান আরা বেগম, লাইব্রেরি সম্পাদক পদে মো. মোশারফ হোসেন খন্দকার, সদস্য পদে মো. মনির উদ্দিন মিনু, আলমগীর হোসেন মজুমদার, মো. ল্যাব মাঈন উদ্দিন রাজু, মো. ইউসুফ, আহমেদ উল্যাহ অনিক ও আনোয়ার হোসেন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মো. আনোয়ারুল ইসলাম (ফারুক), সাধারণ সম্পাদক রসিক শেখর ভৌমিক, সহ-সভাপতি পদে তপন কান্তি ধর ও মো. শামছুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জামাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শরফুদ্দিন আহাম্মদ ডালিম, অডিটর পদে সেলিম উদ্দিন সজিব, অর্থ সম্পাদক পদে মো. আরশাদ আলী ভূইয়া, লাইব্রেরি সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম, সদস্য পদে সৈয়দ ওয়ায়েজ মাহমুদ, গোলাম রব্বানি, কাজি মোজাহেরুল ইসলাম জাহিদ, মোশারফ হোসেন মিলন, মো. শাহ আলম ভূইয়া ও ফারিহা জাহান।
Posted ০৮:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]