রাহিমা আক্তার রিতাঃ
সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪ প্রিন্ট
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে আজ (১৫ জানুয়ারি ২০২৪ খ্রি.) বারি’র সেমিনার কক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর অর্থায়নে চলমান “Up- scaling of BARI developed biorational based insect pest management technologies for safe vegetables production” শীর্ষক প্রকল্পের একটি প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) ড. শাহ্ মো. হেলাল উদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল
ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, বারি’র বিভিন্ন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত।
Posted ০৪:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]