সাহেব আলী, নওগাঁ প্রতিনিধি :
শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ প্রিন্ট
নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। গতকাল সকালে দয়ালের মোড়ে রিক অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সমাজ সেবা অধিদপ্তর নওগাঁর উপ পরিচালক নূর মোহাম্মদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিকের জোনাল ম্যানেজার বগুড়া জোন আখতারুজ্জামান, রাণী এনজিও প্রধান নির্বাহী ফজলুল হক, সভাপতিত্ব করেন আসমানুল হাসান সহকারী ম্যানেজার নওগাঁ এরিয়া। প্রবীন কল্যান কর্মসূচির আওতায় শীতার্তদের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়।
Posted ১০:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]