মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপন

শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা শহরের রাজবাড়ি মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অপর্ণ করেন। পরে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মোল্লা,গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করে।

সকাল ৮টার দিকে শহীদ বরকত স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বর্ণিল ডিসপ্লের আয়োজন করা হয়। সকাল ১১টায় বঙ্গতাজ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।

বিকালে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা দারুন ও ডিজিটাল প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ০৬:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]