এস,এম মনির হোসেন
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ যোগদান করেছেন।
১৩ ডিসেম্বর ২০২৩ইং বুধবার প্রথম কর্মদিবসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহীম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম,অফিস সহকারী হারুন উর রশিদ, সমবায় অফিসার মিজানসহ আরো অনেকে।
পরে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন দাপ্তরিক প্রধানগণ ও কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান নবাগত কর্মকর্তাকে।
সোনারগাঁও উপজেলায় যোগদানের আগে তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ইউএনও পদে কর্মরত ছিলেন। তার জন্মস্থান চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায়। তিনি ৩৩ ব্যাচ এর একজন বিসিএস কর্মকর্তা।
Posted ০৮:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]