ফাহিম ফারহান
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু। স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন তিনি ।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির।
Posted ১১:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]