বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গরু চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষ, আহত ২

মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

Default Image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি) সঙ্গে গরু চোরাকারবারীদের সংঘর্ষে বিজিবি সদস্য নায়েক মোহিবুল্লাহসহ দুই জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বুড়িরহাট বিওপি কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের খান্ডোরচওড়া এলাকায় সংঘর্ষ হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গোড়ল ইউনিয়নের সীমান্ত দিয়ে পার হয়ে আসা ভারতীয় গরু নিয়ে চোরাকারবারির একটি দল খান্ডোরচওড়া হয়ে শিয়ালখোওয়ার দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বুড়িরহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৯১৮ হতে ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খান্ডোরচওড়া এলাকায় গরু ও চোরাকারবারিদের ধরতে অভিযান চালিয়ে ভারতীয় ১০টি গরু আটক করে। পরে আটককৃত গরু ছিনিয়ে নিতে চোরাকারবারিরা বিজিবির উপর হামলা করে। এতে চোরাকারবারিদের লাঠির আঘাতে বিজিবি সদস্য নায়েক মোহিবুল্লাহ আহত হয়। পরিস্থিতির অবনতি হলে টহলদল আত্মরক্ষার্থে রাইফেলের ৩০ রাউন্ড এবং এসএমজির ০৮ রাউন্ডসহ মোট ৩৮ রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারিরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা সাদেকুল ইসলামের ছেলে পারভেজ হোসেন পাবেল নামের একজন আহত হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্যরা পৌঁছালে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে আসে।

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষে একজন বিজিবি সদস্য ও স্থানীয় একজনের আহত হওয়ার কথা শুনেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বুড়িরহাট বিওপি কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খান্ডোরচওড়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু আটক করলে চোরাকারবারিরা গরু ছিনিয়ে নিতে বিজিবি সদস্যদের উপর হামলা করে। এতে একজন বিজিবি সদস্য আহত হয়। পরে আত্মরক্ষার্থে বিজিবি ৩৮ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। বিজিবির উপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]