বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে গ্র্যান্ডট্র্যাঙ্ক রোডের ফুটপাতে দোকান বসিয়ে রাস্তা দখল যান চলাচলে ব্যহত প্রতিনিয়ত যানজট

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

সোনারগাঁওয়ে গ্র্যান্ডট্র্যাঙ্ক রোডের ফুটপাতে দোকান বসিয়ে রাস্তা দখল যান চলাচলে ব্যহত প্রতিনিয়ত যানজট

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক গ্র্যান্ডট্র্যাঙ্ক রোড বিলুপ্ত হয়ে বর্তমানে মোগরাপাড়া বাস ষ্ট্যান্ডের পূর্বে থানা রোড এবং পশ্চিম পাশে কলেজ রোড নামে পরিচিত। এই রোডে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। ব্যস্ততম এই রোডে কিছু অসাধু ব্যবসায়িকরা ফুটপাতে দোকান বসিয়ে রাস্তা দখল করার কারনে যান চলাচলে ব্যহত ও প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীবাহী যান, পথচারী ও জনসাধারণ।

বর্তমানে এ রোডে যানজট দৈনন্দিন রুটিনে পরিণত হয়ে পড়েছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা রোডে যানজটের মাত্রা অনেক বেশি।রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটার কোন সুযোগ নেই। থানা রোডের মার্কেট মালিকগণ রাস্তা বৃদ্ধিকরনে এক ইঞ্চি জায়গা ছাড় না দিয়ে বরং রাস্তার ফুটপাত দখল করে নিয়ে দোকান বসিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা রোজগার করছে। কোনটি মালিকানা জায়গা আর কোনটি সরকারি জায়গা বুঝার কোন উপায় নেই। নিজেদের ইচ্ছামত করে প্রতিটি মার্কেটের সামনের ফুটপাতে অবৈধভাবে দোকান বসার কারনে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। যানজটের ভোগান্তি নীরবে সহ্য করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ী চালকসহ যাত্রী এবং পথচারীরা। এসব যানজট থেকে মুক্তি দেওয়ারমত যেন কেউ নেই?

এর মধ্যে আইয়ুব প্লাজা, এম রহমান প্লাজা, মোস্তফা ম্যানশন, স্বপ্নদ্বীপ শপিং মল, জালাল টাওয়ারসহ ঈদগাহ পর্যন্ত মার্কেটের মালিকগণ পাকা রাস্তার উপর ফুটপাত দখল করে নিয়ে দোকান বসিয়ে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে এসব সমস্যা সৃষ্টি করছে।

সরেজমিনে দেখা গেছে, মার্কেট মালিকগণ কোন কিছুর তোয়াক্কা না করে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে রাস্তা ও ফুটপাত দখলে নিয়ে গায়ের জোরে দোকান চালিয়ে যাচ্ছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ রোডটিতে সব সময় যানজট লেগেই থাকে। আমরা আইন-শৃঙ্খলার মাসিক মিটিংয়ে প্রস্তাব রেখেছি যানজট থেকে মুক্তি পেতে কোম্পানির ভারী যানবাহন চলাচলের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করার। দু’পাশের রাস্তার ফুটপাতে দোকান যাতে না বসানো হয় মার্কেট মালিকদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব। তবে জনস্বার্থে সকলের সচেতন হওয়া দরকার যাতে যাত্রীবাহী যান, পথচারী ও জনসাধারণ ভোগান্তিতে না পড়ে।

Facebook Comments Box

Posted ০৭:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]