মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে কেন্দ্রীয় মন্দিরে নৌকায় ভোট চাইলেন জোয়াহেরুল ইসলাম এমপি

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

সখীপুরে কেন্দ্রীয় মন্দিরে নৌকায় ভোট চাইলেন জোয়াহেরুল ইসলাম এমপি

টাংগাইলের সখীপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য, টাংগাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।

বাসাইল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে ২৩ অক্টোবর, (সোমবার) রাত ১০ ঘটিকায় সখীপুর কেন্দ্রীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে যান।কেন্দ্রীয় মন্দিরে উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদী দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।মন্দির উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা সরকারি অনুদান ঘোষণা করেন। সে সময় সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম এমপি বলেন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও অসাম্প্রদায়িক বাংলাদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

Facebook Comments Box

Posted ০৭:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]