সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ২৪০ বোতল বিদেশি মদসহ আটক -২

বুধবার, ১৮ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

জামালপুরে ২৪০ বোতল বিদেশি মদসহ আটক -২

জামালপুর সদর থানা পুলিশের অভিযানে ২৪০ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) সকালে জামালপুর-শেরপুর ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করা হয়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই নজরুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যরা অভিযান চালায়। এসময় পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-শেরপুর ব্রীজের উপর থেকে একটি পিক-আপ তল্লাশি চালিয়ে ২৪০ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা বখতিয়ার হোসেনের ছেলে আনছার আলী (৩৫) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাথরের চর গ্রামের বাসিন্দা শফি উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৩০)।
আটককৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় বিশেষ ক্ষমতায় আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ০৬:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]