এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ)
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনকোম্পানি কর্তৃপক্ষ মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে দুইশত আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন।১১ অক্ট ২০২৩ইং বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পৌরসভা এলাকার অর্জুন্দী ও নোয়াইল গ্রামেনারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় এক কিলোমিটারএলাকার অবৈধ গ্যাসের পাইপ তুলে ফেলা হয়।এসময় তিতাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, সোনারগাঁও পৌরসভার অর্জুন্দী ও নোয়াইল গ্রামের কিছু আবাসিক বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছে।মোবাইল কোর্ট পরিচালনার সময় সাথে ছিলেন পুলিশ প্রশাসন, তিতাস কতৃপক্ষের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সংবাদকর্মীরা।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]