সাদুল্লাপুর প্রতিনিধি --
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ প্রিন্ট
গাইবান্ধার সাদুল্লাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত।
১০ অক্টোবর সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী ভুমি অফিসার আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম, বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক(অবঃ)আবদুল জলিল সরকার, সাধারণ সম্পাদক,শহিদুল্যাহেল কবির ফারুক,
উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা,আব্দুর রশিদ আজমী,১১ টি ইউনিয়নের সকল চেয়ারম্যান,পুজা উদযাপন কমিটির উপজেলা,ইউনিয়ন সভাপতি, সাধারন সম্পাদক,গণমাধ্যম কর্মী সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
জানা যায়, উপজেলা এ বছর ১০৮ পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এ বছর সকল পুজামন্ডব থাকবে সিসি ক্যামেরার আওতায়।অপ্রীতিকর ঘটনা রোধে থাকবে স্বেচ্ছাসেবী সদস্য,গ্রাম পুলিশ,আনসার,পুলিশ।মনিটরিং এ থাকবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তারা।
Posted ০৭:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]