মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় নারী ও পুরুষ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

জামালপুরে বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় নারী ও পুরুষ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

জামালপুরে জেলা পর্যায়ে বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় নারী ও পুরুষ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম ও জামালপুর জিলা স্কুল মাঠে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের এই ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করেন। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল­ুর রহমান শিপনের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ছানোয়ার হোসেন ছানু, ময়মনসিংহ সমন্বয় পরিষদের জেলা সমন্বয়কারী সৈয়দ আতিকুর রহমান ছানা, মহাসচিব রাশেদুল হাসান শেলী প্রমুখ। উদ্বোধনী খেলায় শেরপুর জেলা বনাম জামালপুর জেলার নারী ও পুরুষ ফুটবল অংশগ্রহন করে। খেলা শেষে শেরপুর জেলার পুরুষ দল ০২-০১ গোলে জামালপুর জেলাকে পরাজিত করেছে। অপরদিকে জামালপুর জেলা নারী দল ০৩-০১ গোলের ব্যবধানে শেরপুর নারী ফুটবল দলকে পরাজিত করেছে। খেলা শেষে দুই দলের সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ০৯:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]