রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় আদালতে আগত বিচারপ্রার্থীদের বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” নির্মান কাজের উদ্বোধন

শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

নওগাঁয় আদালতে আগত বিচারপ্রার্থীদের বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” নির্মান কাজের উদ্বোধন

নওগাঁ জজকোর্ট চত্বরে আগত বিচরপ্রার্থীদের জন্য বিশ্রামাগার “ন্যায় কুঞ্জ” নির্মান কাজ শুরু হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় কোর্ট চত্বরে নির্মান কাজের একটি ফলক উন্মোচন এবং ভিত্তি প্রস্থর স্থাপন করেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান।

পরে বিচারপতি জে বি এম হাসান নওগা জেলা বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদান করেন।
বিচারপতি জে বি এম হাসান বিচারক ও এ্যাডভোকেটদের উদ্দেশে বলেন জনগন যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় এবং সবাই যেন ন্যায়বিচার পায়।

নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বনাথ মন্ডল এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান।

অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, বিভিন্ন কোর্টের বিচারকবৃন্দ, পিপি, জিপিসহ বিভিন্ন কোর্টের আইন কর্মকর্তাবৃন্দ, জেলা বারের কার্যনিবার্হী পরিষদের সদস্যবৃন্দ , সাধারন আইনজীবীবৃন্দ এবং বিভিন্ন কোর্টের নাজিরবৃন্দ উপস্থিত ছিলেন।
৪৮ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভবন নির্মান করা হবে।

Facebook Comments Box

Posted ০২:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]