রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত দেশ গড়তে গোদাগাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা

রবিবার, ২৮ জুন ২০২৬   প্রিন্ট  

দুর্নীতিমুক্ত দেশ গড়তে গোদাগাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা

“দুর্নীতিকে না বলুন, সুন্দর দেশ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়। ​বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম রুমে গিয়ে শেষ হয়। এরপর অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তথ্য সুত্রে জানা যায়, উক্ত ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও (সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রাপ্ত)মো. শামসুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) এস এম মাহমুদ হাসান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. এনামুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

​বিতর্ক প্রতিযোগিতার পর আয়োজিত আলোচনা সভায় বক্তারা দুর্নীতির ভয়াবহতা তুলে ধরে তা নির্মূলে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর জোর দেন। ​সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম বলেন, “দুর্নীতি মানেই শুধু আর্থিক লেনদেন নয়, ক্ষমতার অপব্যবহারও দুর্নীতির অংশ। আমরা সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি দূর করতে চাই। আমাদের লক্ষ্য হলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা। আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে চাই।”

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান বলেন, “এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধাবী করে তোলার পাশাপাশি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ শিক্ষার্থীদের সততা ও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা তাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলবে।” ​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই এখন থেকেই তোমাদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন হতে হবে এবং দেশকে এগিয়ে নিতে সঠিক ভূমিকা রাখতে হবে। দুর্নীতি মানেই শুধু টাকা-পয়সার লেনদেন নয়; মিথ্যে কথা বলা, স্কুল ফাঁকি দেওয়া, পরীক্ষার সময় অসদুপায় অবলম্বন কিংবা চোখের সামনে কোনো অপরাধ দেখে নিশ্চুপ থাকা—এগুলোও দুর্নীতির আওতাভুক্ত।” ​অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।

Facebook Comments Box

Posted ০২:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]