বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণসংযোগে ব্যাস্ত সময় পার জোয়াহেরুল ইসলাম এমপির

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

গণসংযোগে ব্যাস্ত সময় পার জোয়াহেরুল ইসলাম এমপির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল-৮ আসন বাসাইল-সখীপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম তার নির্বাচনী এলাকা দুই উপজেলায় সমানতালে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। তাদের সুবিধা-অসুবিধার কথা শুনছেন। এবং আওয়ামী লীগ সরকারে উন্নয়নের কথা তুলে ধরছেন।

আজ ২০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম এমপি উপজেলা আওয়ামীলীগের শতাধিক নেতৃবৃন্দদের সাথে নিয়ে সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ের চতলবাইদ বাজার থেকে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরুকরেন।পরে বহুরিয়া ইউনিয়নের করটিয়া পাড়া, বেলতলী, কালমেঘা বাজার,জয় বাংলা বাজার এবং গজারিয়া ইউনিয়নের পাথারপুর বাজার, ইছাদিঘী বাজার সহ আর ৬টি স্পটে গণসংযোগ ও পথসভা করেন। তিনি পথসভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না। সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৫:১৬ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]