আব্দুর রহমান,সাতক্ষীরা:
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট
জেলা গোয়েন্দা পুলিশ অভিযানে ৯৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত মাহমুদুল হক (৪২) সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, আজ বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঝাউডাঙ্গা বাজারে আল মোবারক জুয়েলার্স দোকানের মধ্য হতে ৯৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে আটক করে। আটককৃত আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।
Posted ১০:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]