বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

“প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ”

রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

“প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ”

বিআরটিসি’র প্রধান কার্যালয়ে আজ ০৩/০৯/২০২৩ খ্রিঃ রবিবার বিআরটিসি’র প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত সভার আয়োজন করা হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক ও স্মার্ট বিআরটিসি’র রুপকার এবং সফল চেয়ারম্যান জনাব মোঃ তাজুল ইসলাম
(অতিরিক্ত সচিব)। তিনি বিআরটিসি’র উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিআরটিসি’র উন্নয়নে এমন কোন পদক্ষেপ নেই যেটা তিনি গ্রহণ করেননি। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে বিআরটিসি’র কর্মকর্তা ও কর্মচারীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য একজন স্বনামধন্য চিকিৎসক নিয়োগ ও প্রত্যেক ডিপো/ইউনিটে প্রাথমিক চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা নিশ্চিত করেন। এ কার্যক্রম কার্যকরী ও গতিশীল করার লক্ষ্যে প্রত্যেক ডিপো/ইউনিট থেকে দুইজন করে প্রতিনিধিকে
প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। যা বিআরটিসি’র ইতিহাসে প্রথম। এ প্রশিক্ষণের ফলে কর্পোরেশনের কোন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ্য হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যাবে। পূর্বে বিআরটিসি’র প্রধান কার্যালয়সহ সকল ডিপো/ইউনিটে চিকিৎসার কোন সুযোগ ছিলো না। সে পরিস্থিতির নাজুক অবস্থা থেকে বিআরটিসি’কে বের করে আনেন বর্তমান চেয়ারম্যান। তিনি চালকসহ সকল কর্মকর্তার
সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। দুর্ঘটনা রোধের জন্য গাড়ি চালনার পূর্বে একজন চালকের স্বাস্থ্য পরীক্ষা ও তার শারীরিক অবস্থা জানা করা খুবই জরুরী। পাশাপাশি অফিসের কর্মকর্তা/কর্মচারীদের শারীরিক অবস্থার জন্য প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ থাকা জরুরী।

সভায় বিআরটিসি’র উর্দ্ধতন কর্মকর্তাগণ প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান, বিআরটিসি বলেন, “স্বাস্থ্যই সকল সুখের মূল”। স্মার্ট বিআরটিসি গড়তে কর্মকর্তা-কর্মচারীদের সুস্থ্য দেহ ও মন একান্ত প্রয়োজন। পরিশেষে কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য কামনা করে প্রশিক্ষণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ০৮:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]