মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে বাঁশের সাঁকো তৈরি করলো কলেজ পড়ুয়া ছাত্ররা।। ব্রীজের দাবি এলাকাবাসীর।

বুধবার, ৩০ আগস্ট ২০২৩   প্রিন্ট  

সখীপুরে বাঁশের সাঁকো তৈরি  করলো কলেজ পড়ুয়া ছাত্ররা।। ব্রীজের দাবি এলাকাবাসীর।

টাংগাইল সখীপুরের কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামবাসীর যাতায়াতের একমাত্র রাস্তাটি টানা কয়েকদিনের বর্ষণে ভেঙ্গে যায়। এর ফলে ঐ গ্রামের কয়েক হাজার মানুষ রাস্তা পারাপারে ভোগান্তিতে পড়ে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলো।

কালিদাস থেকে নলুয়া যাওয়ার রাস্তার এই বেহাল দশা ও গ্রামবাসীর কষ্ট দেখে বসে থাকতে পারেনি ঐ গ্রামের কলেজ পড়ুয়া ছাত্ররা।নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরির সিদ্ধান্ত নেয়। গত ২৭আগস্ট তারা তৈরি করে বাঁশের সাঁকো। বাঁশের সাঁকোটি তৈরি করায় ঐ গ্রামবাসীর যাতায়াতে কিছুটা দুর্ভোগ কমেছে। মনের আনন্দে স্কুলে যাচ্ছে কমলমতি শিক্ষার্থীরা।

বাঁশের সাঁকো তৈরি করে দেয়ায় কলেজ পড়ুয়া ছাত্রের এ মহৎ কাজের জন্য গ্রামবাসী সকলেই সাধুবাদ জানিয়েছেন। এছাড়া এলাকাবাসী বাঁশের সাঁকোর স্থানে অতি দ্রুত ব্রীজ নির্মানের দাবি জানিয়েছেন। কলেজ পড়ুয়া ছাত্ররা বলেন কালিদাস টু নলুয়া রাস্তায় ব্রীজ নির্মান ও রাস্তাটি পাকা করন হলে গ্রামবাসীর শতবর্ষের যাতায়াতের দুর্ভোগ দূর হবে।

Facebook Comments Box

Posted ০৭:৪৩ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]